রায়হান রেজা রাজগ্রাম : দিনাঙ্ক 20.01.2020
বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙ্গে দুসাহসিক চুরির ঘটনা ঘটলো বীরভূমের মুরারই থানার রাজগ্রামে । দশ ভরি সোনার গহনা ও নগদ প্রায় এক লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোরেরা । গতকাল আত্মীয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে তালা বন্ধ করে বিয়ে বাড়ি গিয়েছিলেন নাসিমা খাতুন । আজ সকালে বাড়ি ফিরে এসে দেখেন আলমারির তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা । চুরির বিষয়টি জানিয়ে মুরারই থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ ।
সূত্র : বীরভূম টাইমস


0 Comments