কয়েসবিন আমর ওরফে কুদ্দুস আলি বীরভূমের সাহিত্য জগতে অতি পরিচিত একটি নাম।২৯ বছর ধরে
সম্পাদনা করেন “চরৈবেতি” পত্রিকা।আয়োজন করেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।প্রচার বিমুখ এই মানুষটির
আজ জন্মদিন তথা কর্মজীবন থেকে অবসরের দিন।
শ্রী কুদ্দুস আলি, মুরারই থানার অন্তগত রাজগ্রাম মহামায়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একজন জনপ্রিয় লেখক। তিনি সম্প্রতি ৩১.০৭.১৮ তারিখে চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করেন। তিনি এক একজন নরম হ্রদয়ের মানুষ ও সহৃদয় ব্যক্তি। ফেসবুকে উনার পাতায় লেখায় গ্রাম্য জীবনের প্রতিফলন স্পষ্ট ভাবে দেখা যায় (
কয়েস-বিন আমর)। অবসর গ্রহণের দিন উনি মহামায়া উচ্চ বিদ্যালয়ের তহবিলে এক লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন। সে টাকা স্কুলের ফান্ডে জমা থাকবে এবং প্রাপ্য মাসিক সুদ থেকে স্কুলের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক কৃতি পড়ুয়াদের পড়াশুনার জন্য উৎসাহ ভাতা হিসেবে দেওয়া হবে। শ্রী কুদ্দুস সাহেবের এহেন উদ্যোগের জন্য www.murarai.in এর সমস্ত অনুরাগীদের তরফে অভিনন্দন ও সাধুবাদ জানায়। আশা করি ভবিষ্যতে উনার মত আরও অনেকেই এমন মহৎ কাজে এগিয়ে আসবেন।
0 Comments