Games

The Voice of Murarai

"নিন্দাও প্রতিবাদ"এর সহযোগিতায় রক্ত দান





আল্পনা দাস।বাড়ি নলহাটির ছাউপাড়া।দুনিয়ার সমস্ত দুর্দশা এই মহিলাকে ভর করেছে।মা-বাবা নেই, নিঃসন্তান,স্বামী ৬মাস ধরে বেপাত্তা।না খেয়ে খেয়ে মহিলাটি মৃত্যুপথযাত্রী।এক গরিব মহিলা হাসপাতালে ভর্তি করেছেন।ডাক্তার অবিলম্বে A(-) রক্তের জন্য বলেছেন।আমাদের গ্রূপের কাছে আবেদন নিয়ে এসেছিলেন।আমরা ফেসবুকে সেই আবেদন পোস্ট করেছিলাম।অবশেষে "নিন্দাও প্রতিবাদ"এর সহযোগিতায় কামাল শাহারিয়ার আবদুল্লাহ মহাশয় ঈদরাকপুর থেকে এসে রক্ত দিলেন।রক্তিম অভিনন্দন ওনাকে। সারাদিনের টানটান উত্তেজনার পর যখন যখন নার্স রক্ত চালু করলেন আল্পনা দেবীর শিরায়,তখন আশেপাশে সবার চোখে জল।আমরা তৃপ্তির হাসি আর ওনাদের আশীর্বাদ নিয়ে হাসপাতাল ছাড়লাম,আবার নতুন লড়াই এর রসদ ও উৎসাহ নিয়ে।

Image may contain: 2 people

Image may contain: 3 people
Source : Facebook - to
 Blood donors Bengal

Post a Comment

0 Comments