মোহাম্মদ রিপন, নতুন গতি : বীরভূমের নলহাটি থানার চামটি বাগান সংলগ্ন এলাকায় রবিবার ৪ টা নাগাদ একটি ট্রাক্টর রড বোঝাই করা উল্টে গেলে ঘটনাস্থলে মৃত হয় ট্রাকচালকের ও খালাসিকে গুরুতর অবস্থায় রামপুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই ট্রাক চালকের বাড়ি তেজহাটি। ঘটনাস্থলে উদ্ধারকাজে ছুটে আসেন চামটি বাগান এলাকার মানুষজন তাদের দাবি ওভারলোডিং থেকেই এই পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় নলহাটিতে। নলহাটির স্থানীয় বাসিন্দা শেখ জসিম জানাই বর্তমানে ট্রাফিক নিয়ম মেনে না চলার জন্যই এত বেশি পথ দুর্ঘটনা ঘটছে।তাছাড়া সবচেয়ে চিন্তাজনক ব্যাপার হচ্ছে ওভারটেকিং।
0 Comments