Games

The Voice of Murarai

রাজগাঁও মহামায়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রয়াত সুসাহিত্যিক আবদুর রাকিবের স্মরণ সভা




অমৃতলোকে আবদুর রাকিব
আবদুর রাকিব আর নেই ।চিরন্তন নিয়তির অমোঘ হাতছানি তাঁকে একরকম হঠাৎই নিয়ে গেল আমাদের থেকে দূরে বহুদূরে। 1939 থেকে অনুপম জীবন প্রবাহ শুরু হয়েছিল এদরাকপুরে এক পুণ্যময়ী জননীর কোলে। 2018 র 21শে নভেম্বর এদরাকপুরের ছায়ানটে সেই পদসঞ্চার স্তব্ধ হয়ে গেল।আমাদের বটচ্ছায়া আমাদের প্রেরণা আমাদের অগ্রদূত সাহিত্যের এক উজ্জ্বল তারকা আবদুর রাকিব আকস্মিক ভাবে চিরবিদায় নিলেন। বীরভূম প্রান্তিক বা চরৈবেতি বা বীরভূম বাংলার বহু পত্র পত্রিকা এবং নানা প্রকাশনার সঙ্গে যুক্ত প্রায় পনের ষোলটি গ্রন্হের রচয়িতা, চারণ কবি গুমানি দেওয়ানের অমর স্রষ্টা, প্রতিকূলে একজন, বাদশা ও বাবুই বৃত্তান্ত, সর্বশেষ প্রকাশিত পথ পসারীর পত্রোত্তরের মতো অবিস্মরণীয় গ্রন্থের রচয়িতা আবদুর রাকিব অমরধামের উদ্দেশ্য যাত্রা করলেন। তিনি ছিলেন এক অমৃতপুরুষ। আমাদের অভিভাবক ।প্রেরণা, শক্তি। আবেগ, প্রেম।আজ কেবল শূন্যতা। শূন্যতা…..আপাদমস্তক শিক্ষক এই সাধক সারাজীবন সাহিত্য সাধনা করেছেন। কলকাতার কাফেলা গতি এমন কি বাংলাদেশ ত্রিপুরা থেকে মুরারই রাজগ্রাম এবং বহু সাহিত্য পীঠের তিনি বলিষ্ঠ প্রতিষ্ঠান। প্রধান পুরোহিত।আবদুর রাকিব চরৈবেতি পত্রিকারও অন্যতম প্রধান পৃষ্ঠপোষক এবং আপনজন ছিলেন।আজ গভীর বেদনায় অমল সুধায় ভরে থাকা এই অমৃতপুরুষের পুণ্য আত্মার শান্তি কামনা করি।সেইসঙ্গে তাঁর পরিবার পরিজনের প্রতি গভীর সহমর্মিতা ঞ্জাপন করি।
রাজগ্রাম ।বীরভূম
আবদুর রাকিব স্মরণে চরৈবেতির শোকসভা
আজ 09.12.18 রাজগাঁও মহামায়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভাবগম্ভীর মর্যাদায় অনুষ্ঠিত হলো প্রয়াত সুসাহিত্যিক আবদুর রাকিবের স্মরণ সভা।এই বিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষক তথা চরৈবেতি পত্রিকার প্রধান উপদেষ্টা কাজী মোস্তাক আমেদের সভাপতিত্বে এই বিশেষ শোকসভার সূচনা করেন পত্রিকার সম্পাদক কুদ্দুস আলি।
সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন। নীরবতা পালন করে কালিদাস ভট্টাচার্যর প্রাসঙ্গিক একটি গান অপূর্ব আবহ সৃষ্টি করে।

সভায় উপস্থিত ছিলেন প্রয়াত সাহিত্যিকের দুই পুত্র সন্দীপ ও সাগর। সন্দীপের স্ত্রী এবং কন্যা।আবদুর রাকিবের জীবন ও সাহিত্য নিয়ে চরৈবেতি সম্পাদক কুদ্দুস আলি ধ্বজাধারী দত্ত দীনবন্ধু দাস মনোজ মন্ডল রামকুমার ভকত সামসুল কামেলিন নাসির ওয়াদেন সুরঞ্জন দাস গোস্বামী করুণাসিন্ধু দত্ত এবং চরৈবেতির কার্যকরী সভাপতি ডা আলি আসগার কাজী আনোয়ার হোসেন শিরিন আলি প্রমুখরা বক্তব্য রাখেন।স্বরচিত কবিতা পাঠ করেন অভিলাষ রাজবংশী।সভাপতি কাজী মোস্তাক আমেদ তাঁর সহপাঠী বন্ধু আবদুর রাকিবকে নিয়ে ব্যক্তিগত নানা প্রসঙ্গ তুলে ধরেন। সভাপতি মহাশয় সবশেষে চরৈবেতির পক্ষে প্রয়াত সাহিত্যিকের পরিজনের হাতে একটি ছাপানো ও বাঁধানো শোক প্রস্তাব তুলে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চরৈবেতি পত্রিকার প্রকাশক মনটেন মুন্সি।
সভায় সাংবাদিক রায়হান রেজা উপস্থিত ছিলেন।

খবরের সুত্র ঃ নতুন গতি তৈমুর খান, বীরভূম 

Post a Comment

0 Comments