Games

The Voice of Murarai

মুরার‌ই বাসী গনদাবী পত্র জমা দিলেন রেল কর্তৃপক্ষকে

সৌগত মন্ডল, রামপুরহাট- বীরভূম :-  BY BANGLAHUNT   OCTOBER 29, 2018
এদিন বীরভূমের মুরারই স্টেশনে প্রায় ৫০ জনের‌ও বেশি স্বাক্ষরে DRM কে লিখিত আকারে গনদাবী জানান এবং এই দাবীতে লেখা হয়েছে যে, সবরকম উন্নতিকরণ ও বালুরঘাট এক্সপ্রেস সহ কিছু লোকাল ট্রেনের স্টপেজের জন্য তাদের এই দাবী।
তারা জানান সুরাহা না মিললে “রেল রোকো অভিযান” চালানো হবে সুস্পষ্ট ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এই পত্রে৷ কিছু দিন অপেক্ষা করবে তারা, এর মধ্যে DRM কার্যালয় থেকে যদি কোনো উত্তর না পাওয়া যায় তাহলে কলেজ মাঠে যে কয়েকজনের স্বাক্ষরে গনদাবী জানানো হয়েছিল তারা সকলে জমায়েত হয়ে রেলের বিরুদ্ধে এক বড়সড় আন্দোলন ধার্য করবে।

Post a Comment

0 Comments