Games

The Voice of Murarai

••• নিভে যাওয়া দীপ••• --- শান্তনু দাস


নিভে যাওয়া  দীপ পুনরায় জ্বালিয়ে দিতে পারো, ওটা তোমার হাতে।
কিন্তু চিতার আগুনে যাকে জ্বালিয়ে এলে কাল রাতে....
আজ ঘরটা বড়ই অন্ধকার,
কেউ কী আছে তোমার সাথে?
কয়েকটা জোনাকির মিটমিটে আলো,
রাতের আকাশে অসংখ্য নক্ষত্রের ভিড়।
এতো আলো চারিদিকে তবু তুমি অন্ধকারে!
প্রাণের দীপশিখা আর জ্বালাতে পারলে না।
সম্বল...
সেই আঁখি জল।
এ দীপ একবার জ্বলে,
দ্বিতীয়বার জ্বলে না।


রাজগ্রাম, বীরভূম

Post a Comment

0 Comments