
[ এখানে বক্তা কে? ] ------সুদীপ্ত সেন (ডট.পেন) ঘন্টা বাজাবে পুরোহিত আর আজান মৌলবীরা তুমি গঙ্গা আর জমজমের জল এক কোরো না, কে কোন পশুর মাংস খাবে সেটা আমি ঠিক করবো। তুমি নিমিত্ত মাত্র! তোমার পা-প্যান্ট গুটিয়ে রাখা জরুরি কারন ওরা কিন্তু গুটিয়ে রাখবেনা, তোমায় দাড়ি আতর সব ব্যবহার করতে হবে কারন ওরা কিন্তু ওই সব ব্যবহার করবে না, তোমার মন্দিরে ঘন্টা থাকা দরকার কারন মসজিদে ঘন্টা থাকবে না। রাম নবমীতে তুমি ভয় পেও কিন্তু কারন তুমি মোহারমে বেশ রক্ত দেখাও, দূর্গা ঠাকুর দূর থেকেই দেখবে না'না, প্রনাম করার দরকার নেই কারন আমি তোমার মসজিদে পা বাড়াবো না। এখন কথা হচ্ছে এখানে বক্তা কে? ধর্মগুরু?সমাজ? আপনি?নাকি ধর্ম নিজেই!!
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত।


0 Comments