Games

The Voice of Murarai

পাইকর উচ্চ বিদ্যালয়


এক সমৃদ্ধ প্রাচীন গ্রাম-পাইকর। প্রাচীনকালে এর নাম ছিল প্রাচীকোট, বিভিন্ন ঐতিহাসিক তাদের রচনায় পাইকর গ্রামের ঐতিহাসিক গুরুত্বের কথা লিখেছেন । পাল ও সেন যুগে পাইকর যে এক ইতিহাস সমৃদ্ধ গ্রাম ছিল তা তারা তুলে ধরেছেন । এর উপর দিয়ে চলে গেছে মুরারই-রঘুনাথগঞ্জ রাজ্য সড়ক । এক পাশ ঘিরে রয়েছে পাগলা নদী।




সেই প্রাচীন কাল থেকেই পাইকরের ইতিহাস সর্বজনবিদিত। পাইকর এর আশেপাশে আমরা পাল ও সেন যুগের বিশেষ পুরাতন ত্বত্বের একটি বিশেষ নিদর্শন এখনও এখানে ওখানে বিদ্যমান। বয়স্ক পাইকরবাসীদের মুখে জানতে পারি প্রাচীন কাল থেকে পাইকর শিক্ষা-দীক্ষায় অগ্রণী ছিল। জানা যায় মধ্যযুগ থেকেই থেকেই টোলএ শিক্ষা-দীক্ষা পীঠস্থান গড়ে ওঠে। সে ধারা অব্যাহত রয়ে গেছে আজও। পাইকরের নাম ইতিহাসে উল্লেখিত পাল ও সেন যুগের সাথে, তৎসহ আরও একটি বিশেষ নাম “পাইকর উচ্চ বিদ্যালয় “।


   
পরাধীন ইংরেজদের শাসন-কালীন হাতেগোনা যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বীরভূম জেলায় গড়ে উঠেছিল তার মধ্যে “পাইকর উচ্চ বিদ্যালয়” অন্যতম। ফিরে যেতে হবে ১৯২০ সালের গোঁড়ার দিকে । শ্রী রাজেন্দ্র সিংহ, শ্রী রাখালচন্দ্র, শ্রী দিন মোহাম্মদ, শ্রী দুর্গাদাস ঘোষের স্বর্গীয় পিতা, শ্রী লাল বিহারী সিংহ ও আরও অনেক উৎসাহী যুবকের অনুপেরণায় সাল ১৯২৭ সালে বিদ্যালয়ের ভিত্তি স্থাপন হয়। তৎকালীন যুগে মুরারই থানা ও মুর্শিদাবাদ সংলগ্ন এলাকার একমাত্র বিদ্যালয়। দেশের স্বাধীনতার পূর্বে বিদ্যালয় গ্রাম, রাজ্য তথা দেশের উত্থান পতনের অনেক আলো আঁধারের সাক্ষী। সাক্ষী স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ের।একদিন গান্ধীজীর ডাকে যখন সমস্ত দেশ ঝাঁপিয়ে পড়েছিলেন , পাইকর কিন্তু সেদিন পিছিয়ে ছিল না। শ্রী রাজেন্দ্র সিংহ মহাশয়ের ডাকে সেদিন পাইকর উত্তাল হয়ে উঠেছিল। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে  আইন অমান্য আন্দোলনের ডাকে ট্যাক্স দিতে অস্বীকার করে ছিলেন পাইকরবাসী, ক্ষিপ্ত ইংরেজ সেনানায়ক মিস্টার ব্লাক হুডের গুলিতে সেদিন পাইকর স্কুল প্রাঙ্গনে শতাব্দী প্রাচীন আমগাছের নিচে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন শ্রী রাজেন্দ্র সিংহ। সে গাছটিও আজ স্মৃতির অস্তাচলে কিন্তু বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্বনামধন্য চিত্রশিল্পী প্রবীর পালের হাতের নিখুঁত ছোঁয়ায় আজও বেঁছে আছে। আজ বিদ্যালয়ের মধিখানে বিরাজমান রবি ঠাকুরের মূর্তি রূপে।


বহু কৃতী ছাত্র নিজ নিজ পেশায়, আজ বাংলা ও ভারতের অনেক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ও বিদ্যালয়ের নাম উজ্জল করছেন।

সম্প্রতি গত বছর জানুয়ারি ২০১৭ তে চির-যুবক “পাইকর উচ্চ বিদ্যালয়” ৯০ বছর পূর্ণ করেছে, সে উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রাক্তনিদের সাথে বহু বিশিষ্ট গন্যমান্যগণ অংশগ্রহণ করেন।

আমাদের বিশ্বাস ভবিষ্যতে এই বিদ্যালয় আরও সুনাম অর্জন করবে।

তথ্য ও লেখা  ঃ এম ওয়াসিক আলি, মুরারই


Post a Comment

0 Comments