Games

The Voice of Murarai

মাননীয় BDO, MURARAI - 1 শুনছেন?

মাননীয় BDO, MURARAI - 1 শুনছেন?
Image may contain: night, car and outdoor


রেল গেটের কাছে ভাদিশ্বর রাস্তা সংকুচিত হওয়ার ফলে দুটি লরি পাশাপাশি যেতে গেলে জ্যাম লেগে যাচ্ছে।
অন্তত ড্রেন একটু ছেঁটে পাতলা করলে জ্যাম হবে না। জনগণের জন্য এটুকু বোধহয় করা যায়। 

মাননীয় BDO, MURARAI মনে করুন আপনি ভাদিশ্বর এসেছেন প্রশাসনের কাজে তারপর দেখলেন আপনার বাম বুকে ব্যাথা (স্ট্রোক) আপনার ড্রাইভার তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করে দেখল ছবির মতো জ্যাম, গাড়ি ঘোরার আগে দেখা গেল পেছনেও প্রচুর লরি। কয়েক ঘণ্টার জ্যাম, যা রোজদিনের গল্প। 

বাঁচবেন তো? 

আপনি রোজ ভাদিশ্বর যান না, কিন্তু ভাদিশ্বরের লোক রোজ হাসপাতাল আসে।ছবিটা আজ সন্ধ্যার। দুটি লরি সেটে যাওয়ার ফলে আধ ঘন্টার বেশি অপেক্ষা করে গাড়ি ঘুরিয়ে বাইপাস দিয়ে মুরারই এলাম, গাড়ির তেল পড়ানোর জন্য রিক্স ফ্রী পেলাম। BDO সাহেব আমার ফ্রেন্ড লিস্টে নাই তাই এতো শেয়ার করুন যেন তাঁর নজরে আসে।

Source : Facebook Md Kobirul Islam

Post a Comment

0 Comments