Games

The Voice of Murarai

বাঁশলই রেল স্টেশন: মন্দের ভাল

বাঁশলই রেল স্টেশন: মন্দের ভাল
Image may contain: sky, cloud and outdoor

বীরভূমের ঝাড়খণ্ড লাগোয়া মুরারই থানার অন্তর্ভুক্ত এলাকা দীর্ঘদিন ধরেই নানা ধরনের বঞ্চনার শিকার। মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করে জীবনযাপনের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত, মুরারই ও সংলগ্ন এলাকা বাসীগণ। কোনও বিশেষ দুরপাল্লার ট্রেন মুরারই ষ্টেশনে দাঁড়ায় না, সে সব অসুবিধার কথাগুলো গা-সওয়া হয়ে গেছে। আজ আমাদের মুরারই এলাকার বাসীগণ কর্মসূত্রে ভারতবর্ষের বিভিন্ন স্থানে রয়েছেন, অথচ যোগাযোগ ব্যবস্থার অবস্থা শোচনীয়।

আজকের বিষয় বাঁশলই রেল স্টেশন।

আমরা জন্মের পর থেকেই দেখে আসছি প্লাটফর্মের নামে খেলার ময়দান। সমস্ত যাত্রীদের ট্রেনে উঠানামা করতে কি অসুবিধা হয় বলে বোঝানো যায় না। অনেক যাত্রী বিশেষ ভাবে বয়স্কেরা, অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন।

অবশেষে রেলের সুবুদ্ধি হয়েছে। প্লাটফর্ম উঁচু করার কাজ শুরু হয়েছে। অল্প হলেও খুশির বিষয়।

আমরা মুরারই ব্লক-1 ও ব্লক -2 এর সমস্ত জনগণের পক্ষ থেকে প্রশাসন ও স্থানীয় বিধায়ক মহোদয়দের অনুরোধ আরও উন্নয়ন করার। 

Post a Comment

0 Comments