Games

The Voice of Murarai

আগুন - নাসির ওয়াদেন

Image may contain: 1 person
আগুন

আগুনের সাথে দেখা হল। আমি শুধালাম-তুমি কার? নিশঙ্কার উত্তর এল- আমি আমার। যখন যেখানে যাকে পাই, তাকেই ধ্বংস করি। সে আশ্রয়দাতা হোক অথবা বিরোধী হোক ।মানবতা বুঝিনা, স্বজন বুঝিনা ,শত্রুমিত্র বুঝিনা, কেবল জ্বলতেই জানি ।সামনে যা পাই, তাকেই পোড়ায় । ধ্বংস করা আমার কাজ -- 
সাবধান, আমাকে নিয়ে খেলা কর না, তাচ্ছিল্য কর না, আমি ভাঙতে জানি, ধ্বংস করতে জানি, কিন্তু ভালবাসা শিখিনি ••••
তাই সাবধান, সাবধান ••• ভাবের ঘরে চুরি করোনা •••

Source : Facebook Page  নাসির ওয়াদেন- Dhitora.

Post a Comment

0 Comments