আমাদের পাইকর এক সমৃদ্ধ প্রাচীন গ্রাম । প্রাচীনকালে পাইকরের নাম ছিল প্রাচীকোট । পাইকরের অবস্থান N 24°26’ অক্ষাংশে এবং E 087°54’ দ্রাঘিমাংশে । বিভিন্ন ঐতিহাসিক তাদের রচনায় পাইকর গ্রামের ঐতিহাসিক গুরুত্বের কথা লিখেছেন । পাল ও সেন যুগে পাইকর যে এক ইতিহাস সমৃদ্ধ গ্রাম ছিল তা তারা তুলে ধরেছেন । এর উপড় দিয়ে চলে গেছে মুরারই-রঘুনাথগঞ্জ রাজ্য সড়ক । পাগলা নদী এর এক পাশ ঘিরে রয়েছে । মুরারই ২ নং ব্লক অফিস ও মুরারই ২ নং পঞ্চায়েত সমিতি অফিস এর কার্যালয় পাইকর গ্রামে অবস্থিত । এছাড়াও মুরারই ২ নং ব্লক স্বাস্থ্য কেন্দ্র, মুরারই ২ নং ভূমি রাজস্ব দপ্তর, মুরারই ২ নং সুসংহত শিশু বিকাশ প্রকল্প, মুরারই ২ নং প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, পাইকর ১ নং গ্রাম পঞ্চায়েত অফিস সহ অন্যান্য সরকারী অফিস পাইকর গ্রামেই অবস্থিত । নিকটবর্তী রেল ষ্টেশন মুরারই ও জঙ্গীপুর রোড স্টেশন । পাইকর গ্রাম মুরারই থানার অন্তর্গত । এখানে পাইকর ফাঁড়ি রয়েছে । সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পাইকর হাই স্কুল ও পাইকর গার্লস স্কুল , পাইকর ড্রিউ ড্রপ স্কুল ও তিনটি প্রাইমারি স্কুল নিরলস ভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে । এই গ্রাম সদুর প্রাচীনকাল থেকেই সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, নৃত্যকলা, নাট্যকলা প্রভৃতি ক্ষেত্রে খুব উন্নত । পাইকরের মা ক্ষেপী কালীর মন্দির এক জাগ্রত পীঠস্থান । বহু ধার্মিক মানুষ এখানে পূন্যাজনের আসায় পূজা দিতে আসেন । এছাড়াও পাইকরের পীর সাহেবতলা, বড় মসজিদ, ষষ্ঠী তলা, বুড়ো শিবতলা প্রভৃতি স্থান ইতিহাস প্রসিদ্ধ ।
এই গ্রামকে বাচিয়ে রাখা ও সমগ্র বিশ্বে এর কথা ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুকের মাধ্যমে আমাদের এক ক্ষুদ্র প্রয়াস । এই প্রয়াসে সকল পাইকর প্রেমীকে সামিল হওয়ার আবেদন জানাই ।
সূত্র ঃ ফেসবুক - পাইকর দর্পন


0 Comments