Games

The Voice of Murarai

আমরা এই রকমই - অভিজ্ঞতা


একবার  নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট নিগমের বাসে মালদা থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম । পাশের সিটে এক জন সজ্জন ভদ্রলোক। নিজের সিটে বসার পর সৌজন্যমূলক কথাবার্তা বললাম,  দেখে ভালই লাগল। বাস চালু হওয়ার কিছুক্ষণ পরেই আমার সহযাত্রী সিগারেট টানতে শুরু করলেন। একের পর এক, বুঝতে অসুবিধা হল না জে তিনি একজন চেন স্মোকার।  অনেকক্ষণ চুপচাপ সহ্য করার পর বাসের ভেতরের একটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললাম, "এই যে দাদা, সামনে দেখুন লেখা আছে ধূমপান নিষেধ"। 
সেটা শুনে সিগারেটখোর আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন।"
অগত্যা চালকের কাছে গিয়ে বললাম, "দাদা , আমার পাশের সিটের ঐ ভদ্রলোক ধূমপান করছেন এবং আমার সমস্যা হচ্ছে, আপনি একটু বিষয়টা দেখবেন।"
তাই শুনে চালক বাসের ভেতরের আরেকটি সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে বললেন, "চলন্ত গাড়ীতে চালকের সাথে কথা বলবেননা।"

গল্পের আকারে লেখা হলেও বাস্তব ঘটনাটি আমার সাথে ঘটেছিল।

মনে হয় আমরা এই রকমই।
অনেকদিন আগের ঘটনা কিন্তু বাসে, ট্রেনে নিত্যদিন এই অবস্থার সম্মুখিন হতে হয় আমাদের। খুব অসহায় বোধ হয় এবং পুরনো সে দিনের কথাগুলো মনে পড়লে হাসি ও কান্না দুটোই পায়। 

লেখক ঃ এম ওয়াসিক আলি 

Post a Comment

0 Comments