
শামশুন নাহার – বীরভূম জেলার রামপুরহাট সাব মহকুমার প্রথম মহিলা প্রধান শিক্ষিকা ছিলেন।
মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় এক মুসলিম পরিবারে 30 নভেম্বর 1938এ জন্মগ্রহণ করেন। উনি এমন জেলায় ও সময়ে জন্ম গ্রহণ করেছিলেন সে সময় নারী শিক্ষায় সমাজ সেভাবে এগিয়ে আসেনি।
শ্রীমতী নাহারের প্রাথমিক শিক্ষা শুরু হয় ভাবতা আজিজা হাই মাদ্রাসায় এবং *তিনি বোর্ডে প্রথম স্থান অধিকার করেন।যা শুধু মাদ্রাসা শিক্ষার ইতিহাসে নয় সমগ্র নারী শিক্ষাবিস্তার আন্দোলনে এক নতুন মাত্রার সংযোজন।পরবর্তী শিক্ষা বহরমপুর গার্লস কলেজে। মুরারই গৌরাঙ্গিনি বালিকা বিদ্যালয়ে কর্ম জীবন শুরু। তিনি সে স্কুলে প্রধান শিক্ষিকা নিযুক্ত হন। খুব দয়ালু প্রকৃতির সজ্জন মহিলা ছিলেন।শিক্ষক, সুপ্রশাসক ও সমাজ কর্মী সত্তা বর্তমান পরিস্থিতিতে সমাজ সৃজনে এক নতুন দিশা। বাম মনোভাবাসম্পন্ন শ্রীমতী নাহার রাজনীতির অঙ্গনে সক্রিয় ছিলেন যা মূলত তাঁর সামাজিক দায়ীত্ববোধের পরিচয়। শ্রী আব্দুল্লাহিল কাফি সাহেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ৭ সন্তানের জননী ছিলেন(৪ ছেলে ও ৩ মেয়ে)। বিশেষ ভাবে উল্লেখ্য আমাদের বীরভূম জেলার প্রথম মহিলা শিক্ষিকা রূপে সাল ১৯৮৯ সালে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি শ্রী শঙ্কর দয়াল শর্মার হাত থেকে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে অলঙ্কৃত হন। 28/07/2015 তারিখে উনি পরলোকগমন করেন।
বিশেষ অনুরোধ ঃ নুন্যতম প্রয়াস মাত্র।সমস্ত পাঠক-গনদের উনার সম্পর্কে আরও তথ্য জানা থাকলে www.murarai.in এর যোগাযোগ মেনুতে পাঠানোর অনুরোধ রাখলাম।
তথ্য ও লেখা ঃ এম ওয়াসিক আলি
** কিছু তথ্যের জন্য তাহাসিনুল ইসলাম মহোদয়কে বিশেষ ধন্যবাদ।
** কিছু তথ্যের জন্য তাহাসিনুল ইসলাম মহোদয়কে বিশেষ ধন্যবাদ।


0 Comments