বীরভূমের মুরারইয়ে বীরভূম কলা এডুকেশনের উদ্যোগে সেরা সঞ্চালক ও ক্যুইজিং মাষ্টার কনটেষ্টে সেরা সঞ্চালক হিসেবে নির্বাচিত হলেন পাইকরের রুপনাথ রায়। সেরা ক্যুইজিং মাষ্টারের সম্মান পেয়েছেন মেহেবুব হাসান। ক্যুইজিং কনটেষ্ট এর উদ্যোক্তা সভাপতি কলা প্রশিক্ষক প্রবীর পাল জানান, বীরভূম সহ নদীয়া, মুর্শিদাবাদ মিলিয়ে জনা পঞ্চাশেক প্রতিযোগী এই কনটেষ্টে অংশ নেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারে কনটেষ্ট প্রোগ্রাম প্রোজেক্টর মারফত দেখানো হয়। এধরনের উদ্যোগ জেলায় সচরাচর হয় না। এই অনুষ্ঠান ঘিরে দর্শক শ্রোতাদের মধ্যে প্রবল উৎসাহ ছিলো।
Source :


0 Comments