Games

The Voice of Murarai

আদিবাসী মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার !

আদিবাসী মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার !
প্রতীকি ছবি

#বীরভূম: এক আদিবাসী মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার জিতপুর গ্রামে ।
মৃত মহিলার নাম দুলার সোরেন (২৬) ৷ আজ, মঙ্গলবার সকালে এলাকাবাসীরা দুর্গন্ধ পেয়ে খোঁজ শুরু করেন। এরপর বাড়ির ভিতরেই তালা মারা অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধার হয় দুলার ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসীদের অভিযোগ, দুলার সোরেনের স্বামী বাইয়া সোরেন তাকে খুন করেছে ৷ কারণ দীর্ঘদিন ধরে মদ খেয়ে দুলারকে মারধর করত সে । বাইয়া সোরেন তার দুই মেয়েকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই গ্রাম ছাড়া। মুরারই থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

Post a Comment

0 Comments