Games

The Voice of Murarai

দাপিয়ে বেড়াচ্ছে, চিতা, গরদ আর বাবা

Drug
মদাকের ছোবলে ভাসছে ভারতের পশ্চিমবঙ্গ। কোথাও ‘চিতা’, কোথাও ‘গরদ’, কেউ বলে ‘পাউডার’— সবই আসলে এক। রামপুরহাটের আশপাশে মাদকাসক্তদের কাছে ‘ব্রাউন সুগার’-এর ‘কোড-নেম’ এমনই।
রামপুরহাটের মুরারই থানার রাজগ্রাম, নলহাটির লোহাপুর ও মল্লারপুর থানা মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েক জন মাদকাসক্ত ও মাদক বিক্রেতাদের ধরে ব্রাউন সুগারের এসব ‘ছদ্মনামের’ কথা জেনেছেন তদন্তকারীরা। মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর গাঁজাও। বিভিন্ন এলাকায় নাম বদলেছে তারও। কোথাও ‘হাবল’, কোথাও ‘বাবা’, কোথাও ‘কালাবাবা’। মসলা নেশার নাম সেখানে ‘মাকড়া’। খবর আনন্দবাজারের।
মাদক রুখতে মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় হানা দিয়ে বড় সাফল্য পেয়েছে স্থানীয় পুলিশ। রামপুরহাটের মহকুমা পুলিশ কর্মকর্তা মিতুন কুমার দের নেতৃত্বে নলহাটি থানার পুলিশ অভিযান চালিয়ে লোহাপুর স্টেশনসংলগ্ন এলাকা থেকে প্রচুর মাদকসামগ্রীসহ চার কারবারি ও মাদকাসক্তকে ধরেছে।
লোহাপুর এলাকা বাসিন্দাদের একাংশের দাবি, পুলিশের হাতে ধরা পড়া চারজনের মধ্যে একজন মুটে। একজনের বাবা অসামাজিক কাজকর্মে জড়িত। অন্য দু’জনের একজন চাষি পরিবারের ছেলে। অন্যজন দিনমজুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোহাপুরে প্রায় দুই বছর ধরে মাদক বিক্রি হচ্ছে। এ জন্য মাদকাসক্ত হয়ে পড়েছে এলাকার অনেক অল্প বয়সী ছেলেরা। লোহাপুর বাজার, বাজারসংলগ্ন পরিত্যক্ত চালকল এলাকায় লুকিয়ে চুরিয়ে ওই কারবার চলছে।

Post a Comment

0 Comments