Games

The Voice of Murarai

শান্তিনিকেতনের হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ, বিশ্বভারতীতে চাঞ্চল্য


নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ১৭ নভেম্বর, ২০১৭, ০০:০১:১৬ | শেষ আপডেট: ১৭ নভেম্বর, ২০১৭, ০৮:৪২:২২
ছাত্রীর এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পাঠভবন চত্বরে।
বৃহস্পতিবার বিশ্বভারতীর শান্তিনিকেতন আশ্রম চত্বরে মাধবী ছাত্রী নিবাস থেকে রিনি ঘোষ (১৮) নামের এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল শান্তিনিকেতন থানার পুলিশ। পাঠভবনের দ্বাদশ শ্রেণির এই ছাত্রীকে হস্টেলে নিজের ঘরে স্কুলের হলুদ কাপড় গলায় ফাঁস দিয়ে ফ্যানে ঝুলতে দেখা যায়। ছাত্রীর এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পাঠভবন চত্বরে।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বীরভূমের মুরারই গ্রামের বাসিন্দা রিনি পঞ্চম শ্রেণি থেকে বিশ্বভারতীর পাঠভবনে পড়ত। বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্রী রিনি ছিল বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে মাধবী ছাত্রী নিবাসের দ্বিতলে ৪ জন সহপাঠীর সঙ্গে থাকত। বৃহস্পতিবার পাঠভবন ছুটি থাকায় সকাল ৮টার পরে বেশির ভাগ ছাত্রী টিউশন এবং টিফিন করতে হস্টেলের বাইরে যায়। রিনি তার সহপাঠীদের জানায়, তার কাকা আসবে। এলে সে কাকার সঙ্গে চোখ দেখাতে যাবে। তাই হস্টেলের বাইরে যাবে না।
সহপাঠীরা বেরিয়ে গেলে সে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। সকাল ১০টা নাগাদ বাইরে থেকে ডাকাডাকি করে রীনার কোন উত্তর না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে তার সহপাঠীরা দেখে সে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এর পর হস্টেল ওয়ার্ডেনের কাছে খবর গেলে তিনি বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ ‘ওয়াচ এন্ড ওয়ার্ড’-এ খবর দেন।
নিরাপত্তারক্ষীরা দরজা ভেঙে ভিতরে ঢোকেন। এর পর তাঁরা শান্তিনিকেতন থানাতে খবর দেন। পুলিশ এসে ফ্যান থেকে ঝুলে থাকা মৃতদেহ নামিয়ে নিয়ে আসে। পরে পুলিশ ঘরে তল্লাশি চালিয়ে একটি সুসাইডাল নোট উদ্ধার করে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হস্টেলে পাঠিয়ে দেয়।
নামপ্রকাশে অনিচ্ছুক এক সহপাঠী বলেন, ‘‘রিনি ক্লাসে ভাল রেজাল্ট করত এবং এক সহপাঠীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত ১০ তারিখে আমরা কেক কেটে ওর জন্মদিন পালন করেছি। কী করে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না!’’ মৃতের বাবা নিকুঞ্জ ঘোষ দাবি করেন, তাঁর মেয়ে এই ভাবে মরতেই পারে না। তিনি জানান, ‘‘আমাকে মেয়ের বান্ধবীদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি শান্তিনিকেতন থানাতে অভিযোগ দায়ের করব মৃত্যুর প্রকৃত কারণ জানতে।’’

Post a Comment

0 Comments