সুরবতী বহে চলে
প্রদোষের ছায়াতলে ক্লান্ত দীর্ঘশ্বাসে
শান্তনীর স্রোতস্বতী বহে যায় ধীরে
শাল্মলি অর্জুন শাল আলো অন্ধকারে
মায়ার কুহক রচি স্তব্ধ কৃষ্ণ নীরে।
শান্তনীর স্রোতস্বতী বহে যায় ধীরে
শাল্মলি অর্জুন শাল আলো অন্ধকারে
মায়ার কুহক রচি স্তব্ধ কৃষ্ণ নীরে।
দিবসের অন্তিম প্রান্তে দিকচক্রবালে
সমাপ্তির সূর্যদেব গোধূলিতে হাসে
বঙ্কিম তনুছায়া লীলা লাস্য রেখা
সুরবতী সঞ্জীবিত স্বপ্ন বুকে ভাসে।
সমাপ্তির সূর্যদেব গোধূলিতে হাসে
বঙ্কিম তনুছায়া লীলা লাস্য রেখা
সুরবতী সঞ্জীবিত স্বপ্ন বুকে ভাসে।
ধরণীর উৎসলোকে উপল বিদারি
সোনাঝুরি মহুয়ার ধ্বংস লীলা দেখে
লজ্জা রাঙা কষ্টক্ষতে সন্ধ্যার রবি
ছায়াচ্ছন্ন মায়াবিনী আছে মুখ ঢেকে।
সোনাঝুরি মহুয়ার ধ্বংস লীলা দেখে
লজ্জা রাঙা কষ্টক্ষতে সন্ধ্যার রবি
ছায়াচ্ছন্ন মায়াবিনী আছে মুখ ঢেকে।
আলোছায়া কান্না হাসি এই চরাচরে
ক্ষীণতনু সুরবতী বহে যায় ধীরে।
ক্ষীণতনু সুরবতী বহে যায় ধীরে।
@কয়েস বিন আমর, নৈবেদ্য। রাজগ্রাম ।বীরভূম, শিক্ষক রাজগ্রাম মহামায়া হাইস্কুল ।
11ই ফেব্রুয়ারি 2018
** কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত ও নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।



0 Comments