সচরাচর দেখা যায় না এমন মানুষ। তাই আফগানি –স্হানের কাবুলের বসিন্দা শের খানকে নিয়ে হুল- স্হুল কান্ড বোলপুর ও সিউড়ীতে। ৮ ফুট ২ ইঞ্চি লম্বার বছর ছাব্বিশের শের খানকে দেখতে শহরের ছোট বড় সকলেই ভীড় জমাচ্ছেন। জানা গেছে, শের খান সূদুর আফগানিস্হান থেকে বোলপুরে এসেছেন। প্রথমে দিল্লীতে আসেন। তারপর কলকাতায় বেশ কিছু দিন ছিলেন। সেখান থেকে বোলপুর মিশন কম্পাউন্ডে আসেন। সিউড়ীতে জেলা পুলিশ সুপারের অফিসের ফরের্নাস রেজিষ্ট্রেশন সেকশনে যান, ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। শের খান এতটাই লম্বা যে, তাকে দেখতে সাধারন মানুষ ভীড় জমান। পুরো অপরিচিত আফগানিস্হানের এই সাধারন মানুষটি একদিকে যেমন ভিআইপি তেমনি তার বিড়ম্বনাও অনেক। ভীড় সামলাতে পুলিশ মোতায়েন করতে হচ্ছে। আবার তাকে নিয়ে সাধারন মানুষের কৌতুহল থাকায় তিনিও বিরক্ত।


0 Comments