ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচল সাহেবগঞ্জ লুপ লাইন শাখার মালগাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ১৪ ফেব্রুআরি ট্রাক্টরের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাগে৷ বীরভূমের বাঁশলই ও রাজগ্রামের মাঝে মাকুয়া রেল গেটে ট্র্যাক্টকে ধাক্কা মারে মালগাড়ি৷ ট্রাক্টরটি বালি বোঝাই করে মাকুয়া রেল গেটে পার হচ্ছিল৷ সেই সময় দ্রুত গতিতে আসা মাল গাড়িটি সজোরে ধাক্কা মারে৷ মালগাড়িটি ছিটকে যায় ট্রেনের ধাক্কায় ও ভেঙে চুরমার হয়ে যায়৷ তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ তবে, এদিনের এই দুর্ঘটনায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে৷ মুরারই, রাজগ্রাম ও পাকুড় ষ্টেশনে দাঁড়িয়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন৷ চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ স্থানীয় বাসিন্দারা মাকুয়া রেল গেটে বিশেষ ধ্যান দেওয়ার জন্য জনিয়েছেন।
সূত্র ঃ সংগৃহীত


0 Comments