Games

The Voice of Murarai

মুরারই স্টেশনে দাঁড়িয়ে দার্জিলিং মেল, তীব্র যাত্রী বিক্ষোভ


এদিকে, চাপড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আপ পদাতিক এক্সপ্রেস। ডাউন লাইনের ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে খবর। সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস।


কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। রাইচক সেতুতে রেল লাইনের উপর দিয়ে বইছে নদীর জল। যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন চলাচল। কারণ রেলের তরফে জানানো হয়েছে রাইচক সেতু দিয়ে এই মুহূর্তে ট্রেন চালালে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
 
রেলসূত্রে পাওয়া খবরে জানা গেছে, বেশ কয়েকটি ট্রেনকে আজিমগঞ্জ দিয়ে ঘুরিয়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতেও খুব একটা সুফল মিলছে না। আজিমগঞ্জ, কাটোয়া, মালদা স্টেশনে অনেক ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।

কিষাণগঞ্জে লাইনে ফাটল দেখা গেছে। মালদহে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস। উত্তরবঙ্গ এক্সপ্রেসকে পুনরায় শিয়ালদা ফিরিয়ে আনা হচ্ছে। 

Post a Comment

0 Comments