নবরূপে ঋতুরাজ
অদৃশ্য শরীর হারাচ্ছে শীতলতা
বিদায় ঘণ্টা বেজেছে নীরবে
বাধার বেড়াজালে হাঁসফাঁস প্রাণ
নীরবতা সুখের আবেশে দাঁড়িয়ে
অন্ধকার রাতে আলোয় বন্যা
নীল আকাশে বাহারি রূপ
স্বর্ণালী ভোরের স্নিগ্ধ আলোয়
খুঁজে পায় উদারতার দিন
শীতার্ত কুয়াশা এখন অতীত
নজরে এখন উজালার হাতছানি
বাসন্তী শাড়িতে লাল টিপ
বুকের গভীরে বসন্তের আবাগণ
হিল্লোল তুলে দাঁড়িয়ে একাকী
চিরযৌবনের রঙে নবরূপে ঋতুরাজ।
বিদায় ঘণ্টা বেজেছে নীরবে
বাধার বেড়াজালে হাঁসফাঁস প্রাণ
নীরবতা সুখের আবেশে দাঁড়িয়ে
অন্ধকার রাতে আলোয় বন্যা
নীল আকাশে বাহারি রূপ
স্বর্ণালী ভোরের স্নিগ্ধ আলোয়
খুঁজে পায় উদারতার দিন
শীতার্ত কুয়াশা এখন অতীত
নজরে এখন উজালার হাতছানি
বাসন্তী শাড়িতে লাল টিপ
বুকের গভীরে বসন্তের আবাগণ
হিল্লোল তুলে দাঁড়িয়ে একাকী
চিরযৌবনের রঙে নবরূপে ঋতুরাজ।
@ এম ওয়াসিক আলি, মুরারই।
** কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত ও নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।


0 Comments