Games

The Voice of Murarai

দু’বছর ধরে বন্ধ বিনোদন পার্ক, চলছে অসামাজিক কাজ

দু’বছর ধরে বন্ধ বিনোদন পার্ক, চলছে অসামাজিক কাজ



Published on Aug 31, 2017
মুরারই, ৩১ অগাস্ট : ২০১৫ সালের ১২ অগাস্ট। মুরারইয়ে ১০-১২ লাখ টাকা খরচে গড়ে ওঠা পার্কের উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায়। উদ্বোধনের পর তা সাধারণের জন্য খুলেও দেওয়া হয়। কিন্তু, পার্ক খুলে দেওয়ার দুদিন পরই বন্ধ হয়ে যায় সেটি। বাচ্চাদের জন্য তৈরি হওয়া পার্কে শুরু হয় অসামাজিক কাজকর্ম। এমনকী রাস্তার ধারে চার লাখ টাকা ব্যয়ে তৈরি হওয়া বাতিস্তম্ভটিও বন্ধ হয়ে যায়। ফলে এলাকাটি এখন অন্ধকার। দুবছর কেটে গেলেও পঞ্চায়েতের তরফে কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। সংস্কারের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান দুলাল বিন।

Post a Comment

0 Comments