Games

The Voice of Murarai

ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক হয়েছে কিনা ঘরে বসে জানবেন কীভাবে?



ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩১ মার্চ 2018 মধ্যে আধার লিঙ্ক করে ফেলতা হবে। অনেকেউ নিজস্ব ব্যাঙ্কে আধারের যাবতীয় কাগজ পত্র জমা দিয়ে এসেছেন।
কিন্তু তাতেও দেরী হচ্ছে। আধার লিঙ্ক হয়েছে কিনা বুঝতে পারছেন না অথবা অনেক দূরে ব্যাঙ্ক যেতে সমস্যা হচ্ছে। বাড়িতে বসেই মোবাইলে অথবা ডেক্সটপে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা জেনে ফেলতে পারেন। কীভাবে করবেন জেনে নিন
প্রথমেই যেতে হবে আধার ওয়েবসাইট–www.uidai.gov.in–এ, সেখানে চেক আধার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং স্টেটাস বলে একটি অপশন রয়েছে।
সেখানে ক্লিক করুন। তারপরেই স্ক্রিনে ভেসে উঠবে অন্য একটি পেজ। সেখানে লেখা থাকবে আপনার আধার নম্বর সাবমিট করার কথা। নিজের আধার নম্বর সেখানে দিন। তবে যে মোবাইল নম্বর থেকে আপনি কাজটি করছেন সেটি যেন আধার লিঙ্ক করা থাকে।

Post a Comment

0 Comments