জয়দেব মেলায় রবিবার থেকেই ভীড় জমাচ্ছেন পূর্নাথীরা
January 14, 2018 মহিউদ্দিন , বীরভুমঃ
রাত পোহালেই অজয়ের ঘাটে পবিত্র স্নান। সোমবার ভোরে লাখ লাখ পূর্নাথী নিশি ভোরে গঙ্গা আসবেন উজানে, এই বিশ্বাসরন্ধ্র উপর ভিত্তি করেই স্নান করবেন। তার আগে বিভিন্ন ধিমে আশ্রয় নিতে রবিবার সকাল থেকেই ভীড় জমাচ্ছেন বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূর্নাথীরা। রবিবার ইলামবাজার- দুবরাজপুর ৬০ নং জাতীয় নড়তে ভীড় ছিলো অনান্য দিনের তুলনায় বেশী। জয়দেব মেলা উপলক্ষে অতিরিক্ত বাস যেমন বোলপুর, সিউড়ী, দুবরাজপুর থেকে চলছে তেমনি মারুতি, টোটোর ভাড়াও দ্বীগুন। দুবরাজপুরে রবিবার সকালে দেখা গেলো পূর্নাথীদের ভীড়। বাসে উঠতে না পেরে মারুতি ভাড়া করে যাচ্ছেন জয়দেবের মেলায়। এদিকে মেলায় ভীড় সামাল দিতে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যাবস্হা করা হয়েছে।



0 Comments