আপনার কি রাতে ঘুম ভেঙে গিয়ে গলা শুকিয়ে যায়? সকালে উঠেই খুব তেষ্টা পায়? তাই সারা রাত বিছানার টেবিলের পাশেই রেখে দেন পানির গ্লাস? অনেক সময় তাড়াহুড়ো বা সুবিধার কারণে হয়তো ঢাকনা ছাড়াই রেখে দেন পানির গ্লাস। এই অভ্যাস যদি আপনার থাকে তা হলে এখনই সাবধান হয়ে যান। কারণ তেষ্টা মেটালেও রাতভর ঢাকনা ছাড়া পানি শরীরের জন্য হতে পারে মারাত্মক ক্ষতিকারক।
সারা রাত ঢাকনা ছাড়া থাকা পানি সকালে উঠে খেলে বুঝতে পারবেন স্বাদ অস্বাভাবিক হয়ে গিয়েছে। রাতভর পানির পিএইচ মাত্রা কমে গিয়ে পানি অ্যাসিডিক হয়ে যায়। পানি কার্বন ডাই অক্সাইড শোষণ করে অ্যাসিডিক হয়ে ওঠে। বিভিন্ন পানিবাহিত রোগের জীবাণুও থাকতে পারে এই পানিতে। পানির উপরিভাগে মাইক্রোবস ও ব্যাকেটরিয়া বিক্রিয়া করার ফলে সকালে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে।
সারা রাত পানি ঢাকনা ছাড়া থাকলে মশার লার্ভা যেমন বংশবিস্তার করতে পারে, তেমনই শ্যাওলাও জন্ম নিতে পারে। তাই যদি সারা রাত পানি খোলা রাখেন সকালে সেই পানি ফিল্টার করে বা ফুটিয়ে খান।


0 Comments