Games

The Voice of Murarai

প্রোজেক্টরে অডিও-ভিস্যুয়াল মাধ্যমে ক্লাস শুরু হল রাজগ্রাম এসআরআর উচ্চ বালিকা বিদ্যালয়ে


মুরারই : উন্নত প্রযুক্তির হাত ধরে প্রোজেক্টরে অডিও-ভিস্যুয়াল মাধ্যমে ক্লাস শুরু হল রাজগ্রাম এসআরআর উচ্চ বালিকা বিদ্যালয়ে। মঙ্গলবার এ ভাবেই ক্লাস শুরু হল বিদ্যালয়ে। রাজগ্রাম হাইস্কুলে দু মাস আগেই শুরু হয়েছিল এমন ক্লাস। সেখানে গিয়েই মাঝে মধ্যে সেটি দেখে আসত এই স্কুলের পড়ুয়ারা।
গতানুগতিক শিক্ষা পদ্ধুতির চেয়ে আধুনিক পদ্ধুতির শিক্ষা ব্যবস্থা ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেয়। পরিকল্পনা থাকলেও এই আধুনিক পদ্ধতিতে স্কুলে ক্লাস নেওয়াটা সম্ভব হয়ে উঠছিল না, এমনটাই জানান স্কুলের প্রধান শিক্ষিকা হাসিনাতুল ফেরদৌস।
জানাগেছে, দীর্ঘ দিন আগে সর্বশিক্ষা মিশন থেকে একটি কম্পিউটার পেয়েছিলেন। পরে একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কও একটি কম্পিউটার দেয়। দু বছর আগে মিশন থেকে একটি প্রজেক্টরও পান তারা। কিন্তু, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকার অভাবে এতদিন আধুনিক শিক্ষা ব্যবস্থার পদ্ধুতিতে পঠন-পাঠন শুরু করা সম্ভব হয়নি।
সম্প্রতি রামপুরহাটে একটি শিবিরে স্কুলের কিছু শিক্ষিকা কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার পরেই এই বিশেষ ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্রীদের সব ক’টি বিষয়েই ওই ক্লাস নেওয়া হবে।
অডিও-ভিস্যুয়াল পদ্ধুতিতে বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ায় খুশির আমেজ পড়ুয়াদের মধ্যে। উৎসাহিত স্কুল কতৃপক্ষও।

Post a Comment

0 Comments