Games

The Voice of Murarai

গরিবের গনতন্ত্র,আজাহারুল ইসলাম

পুরস্কার পাবো বলে উঠিনি মঞ্চে,
উঠেছি কিছু বলতে,
বলতে বলতে মিথ্যার রঙে,
কালোকলঙ্ক তুলতে।
পূজ্য সবার নামে আঁকা দেখি
শহরের সব রাস্তা,
ডিনামাইট এর কালোকয়লায়
জীবনের দাম সস্তা।
দুর মাঠের ঐ বুকের জমিনে
ফলায় যারা ফসল,
তাদের ভুলে সরকার কেন,
নামাজ পড়ে নফল।
গরুগাড়ির কঠিন শিকল
লাগায় যারা কাঁধে,
ফাটা ত্রিপল দিতেও দেখি,
সরকারেরও বাঁধে।
জন-গন-মন-রাজ তন্ত্র
এসব হবে পড়ে।
ধুলো মাখা শিশুর ক্ষুধার
জ্বালা একটু যেন মরে।
এই দাবি এই ব্যর্থ কবির,
যদি না হয় পুরন,
গরিবের ঘামের গন্ধ নিয়ে
ছড়াব আমি দুষন।
@ আজাহারুল ইসলাম – Bhadishor
*এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

Post a Comment

0 Comments