Games

The Voice of Murarai

••••মধুরিমাকে ডেকেছিলাম•••• —– শান্তনু দাস।

গোধূলি বেলায় উদাসী মন
একঝাঁক বলাকা উড়ে গেল।
আমি দেখতে থাকলাম।
একটু একটু করে দিগন্তরেখায় মিলিয়ে গেল সাদা বলাকার দল।
কখন যেন দিনের আলো নিভে এসেছে, সে খেয়াল নেই। হাসনুহানার মনমাতানো সুবাস, জানিয়ে দিয়ে গেল সাঁঝ বেলার কথা।
আকাশপানে চেয়ে দেখলাম, আমার প্রিয় চাঁদ এসে গেছে।
মনে পড়ে যায়,
বহু শতাব্দী আগে, এরকমই কোনো এক মায়াবী সাঁঝে মধুরিমাকে ডেকেছিলাম।
তারপর একটা দমকা হাওয়া এসে, সব কিছু ওলটপালট করে দিয়ে গেল। আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। আজ, সে কোথায় আছে, কেমন আছে, জানা নেই সে কথা।
নিঃসঙ্গ পথ মাঝে, চন্দ্রালোকে আজও খুঁজে ফিরি তাকে।
** কপিরাইট @ শান্তনু দাস, রাজগ্রাম।

Post a Comment

0 Comments