চৌরাস্তায় কোণে কোণে সর্বত্র
কি জানি তুমি কোন পথ ধরে আসো চুপিচুপি?
গলির ওপাশের পাগলটিও হেসেছিল মিটিমিটি
হয়তো চেয়েছিল কিছু বলতে,
না, কর্ণপাত করিনি
তবুও বাতাসের ঢেউয়ের সাথে সাথে তার অব্যক্ত কথাগুলো
বেজেছিল কানের মাঝে
বাবু “প্রতিবিম্বগুলো কেমন যেন ঘোলাটে ঘোলাটে”
আশ্চর্য, আবেগের বশে কখন যে আনমনে
মোলায়েম ঝকঝকে সাদা কাপড়ে
সযত্নে, ঘষে, ঘষে তুলেছি শেষ দাগটুকুও
শুধু এটুকুই ভেবে
তোমার প্রতিবিম্বে যেন না লাগে কোনও স্পর্শ
সত্যিই ভাবলে অবাক লাগে
এখন শুধুই না শেষ হওয়া অন্তহীন অপেক্ষা
তুমি আসবে তো?
কি জানি তুমি কোন পথ ধরে আসো চুপিচুপি?
গলির ওপাশের পাগলটিও হেসেছিল মিটিমিটি
হয়তো চেয়েছিল কিছু বলতে,
না, কর্ণপাত করিনি
তবুও বাতাসের ঢেউয়ের সাথে সাথে তার অব্যক্ত কথাগুলো
বেজেছিল কানের মাঝে
বাবু “প্রতিবিম্বগুলো কেমন যেন ঘোলাটে ঘোলাটে”
আশ্চর্য, আবেগের বশে কখন যে আনমনে
মোলায়েম ঝকঝকে সাদা কাপড়ে
সযত্নে, ঘষে, ঘষে তুলেছি শেষ দাগটুকুও
শুধু এটুকুই ভেবে
তোমার প্রতিবিম্বে যেন না লাগে কোনও স্পর্শ
সত্যিই ভাবলে অবাক লাগে
এখন শুধুই না শেষ হওয়া অন্তহীন অপেক্ষা
তুমি আসবে তো?
@ এম ওয়াসিক আলি
**
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।


0 Comments