দারুণ, এ শ্রাবণ —নাসির ওয়াদেন
দারুণ, এ শ্রাবণ! আমার হৃদয়ে নাড়া
দিচ্ছে কেতকী, কেয়া অথবা অন্য
একজন—-
তাকে ছুঁয়ে দেখিনি কোনদিন
আমার বুকে জমে আছে মেঘ হয়ে
ঝড়ুক বাদল বর্ষার মেঘে ।
দিচ্ছে কেতকী, কেয়া অথবা অন্য
একজন—-
তাকে ছুঁয়ে দেখিনি কোনদিন
আমার বুকে জমে আছে মেঘ হয়ে
ঝড়ুক বাদল বর্ষার মেঘে ।
ঝিম ঝিম ঝরে চুমু ঘুঙুরের ছন্দে
কিশোরীর বুকের ওম, সোহাগী আঙুল
বৃষ্টি-জল ধুয়ে যায় প্রচ্ছদ বিকেল
কিশোরীর বুকের ওম, সোহাগী আঙুল
বৃষ্টি-জল ধুয়ে যায় প্রচ্ছদ বিকেল
কি গান শোনাবে বন্ধু! নীলগাই
গর্ভিণী হবে পাল ছাড়া হয়ে —
মেঘে মেঘে সঙ্গম, নিশুতি রাত
ভেসে আসে ছায়ামূর্তি, অসাড় ইন্দ্রিয়
গর্ভিণী হবে পাল ছাড়া হয়ে —
মেঘে মেঘে সঙ্গম, নিশুতি রাত
ভেসে আসে ছায়ামূর্তি, অসাড় ইন্দ্রিয়
এসো, ঝরে ঝরে আলিঙ্গিত ফুল হয়ে
শ্রাবণের জলবিন্দুর মতো শুধু ঝরো ।।
——–
## নাসির ওয়াদেন , Dhitora.
তাং–২১।০৭।২০১৭
শ্রাবণের জলবিন্দুর মতো শুধু ঝরো ।।
——–
## নাসির ওয়াদেন , Dhitora.
তাং–২১।০৭।২০১৭


0 Comments