Games

The Voice of Murarai

কবিতা — রাজকুমারী – শান্তনু দাস

রাতটা বড়ই মধুর ছিল
ছেঁড়া বিছানায় শুয়ে
তখন স্বপ্নলোকে,
সে এসেছিল।
তার উষ্ণ ছোঁয়া সর্বাঙ্গে আমার তীব্র
শিহরণ জাগিয়ে ছিল।
ওযে রাজকুমারী!
আমি তখন রাজার কুমার,
প্রেমের আগুন শিরায় শিরায়,
ভুলে গিয়েছিলাম আমার আমি কে,
ভোরের আলোয়, পাখিদের গানে ঘুম ভাঙল যেই,
ছেঁড়া বিছানায় উঠে বসলাম;
মনে মনে একটুকু হাসলাম,
আর বললাম….
স্বপ্নে আমার রাজকুমারী?
বেশ ছিল স্বপ্নটা।
ভোরের আলোয় নিজেকে চিনলাম।
আমি সেই…..
সেই, সবার চেনা, পথের ভিখিরি।
@শান্তনু দাস  – রাজগ্রাম
Assistant Teacher at Chanchali Pry School 
** এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

Post a Comment

0 Comments