Games

The Voice of Murarai

।। সে।। – শান্তনু দাস


।। সে।। – শান্তনু দাস


আজ দুপুরে মৃত্যু মহাশয়া কানে কানে বলে গেলেন।
তুমি কী জানো?
এই পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসে না, 
একমাত্র আমি ছাড়া।
তুমি ভয় পেয় না যেন আমার রূপ দেখে।
আমি কালো। আমি ভয়ঙ্করী।
কিন্তু বিশ্বাস করো। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তাই তো মাঝে মাঝে তোমার শ্বাসরোধ করি।
আমি জানতে চাইলাম, তুমি কেন এমনটি করো?
আমার খুব কষ্ট হয়, আমি অসহ্য যন্ত্রণায় ছটফট করি, তোমার কী হৃদয়ে কোনো মায়া দয়া নেই?
ও হাসতে থাকলো……
যন্ত্রণা? হাঃ হাঃ হাঃ হাঃ।
আবার যন্ত্রণার কথা বলছ?
জন্মের পর যন্ত্রণায় কেঁদেছ।
বড়বেলায় রিয়া তোমাকে কাঁদিয়েছে, পিয়া অসীম যন্ত্রণার অন্ধকারে ঠেলে দিয়েছে।
বলতে পারো?
তুমি সুখের হাঁসি হেসেছ কবে?
আমি বললাম, হ্যাঁ, তা বটে।
সে বলল, আমি অবশ্যই একটু কষ্ট দেব তোমাকে
কিন্তু ও পারে, চরম সুখের আবেশে ভরিয়ে দেব তোমার হৃদয়।
যার কল্পনা তুমি করতেই পারবেনা।
ভয় পেয়না।
আমি তোমাকে আপন করে নেব,
ওখানে শুধুই সুখ।
@শান্তনু দাস- রাজগ্রাম
**এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

Post a Comment

0 Comments