Games

The Voice of Murarai

কিছু ছোটবেলার স্মৃতির কথা

Image result for VILLAGE MEMORY OF WEST BENGAL
মনে পড়ে সেই ছোটবেলায় কার্ত্তিক মাসে, গ্রামের বাড়িতে কবরস্থানের পাশে বাঁশ-বাগানের পেছনে এক বিশাল মাঠ ছিল সেখানে আম গাছের একপাশে গুড় তৈরি হত।সে এক মজার বিষয় ছিল।আমাদের গ্রামের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মুরারই শহরের স্থানীয় জগদীশ লোহারের হার্ডওয়্যারের (পরে জানতে পারি তিনি মুরারই স্কুলের পিটির শিক্ষক এবং পঞ্চম শ্রেণীতে আমাদের শিক্ষক ছিলেন) দোকান থেকে আমাদের পাড়ার ২৫-৩০ জন গৃহস্থ মিলে আখের রস বের করার মেশিন ভাড়া করে নিয়ে আসতেন। পরে পালা করে গরু দিয়ে দাঁতওয়ালা রস বের করা মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে আখের রস বের করা হত। পড়ে আগুন জ্বালিয়ে রস থেকে গুড় তৈরি করা হত। ফাঁকা মাঠের অন্য প্রান্তে আখের ছিলকা শুকোতে দেওয়া হত। আমারা ছোটরা আখের ছিলকার ভেতরের সাদা অংশ গুলি আলাদা করে মোটা মোটা বান্ডিলে বেঁধে তৈরি করে রাখতাম। গুড় ঠিক নামানোর আগে সেগুলিকে ফুটন্ত গুড়ের মাঝে ভালো ভাবে চুবিয়ে নিয়ে মহাআনন্দে বাড়ির উদ্দেশ্যে রঙওনা হতাম, সে আনন্দ হয়তো জীবনে আর ফিরে আসবে না। পরে শুকিয়ে গেলে আয়েশ করে স্বাদ গ্রহণ করতাম।
খুব মনে পড়ে সে দিনগুলি।

Post a Comment

0 Comments