Games

The Voice of Murarai

ফ্লাইওভারের ছাদ —————-আজাহারুল ইসলাম



বিকেলের রোদ মেখে সারা মাঠ,
মাঝপথের অকারন অল্প ছোঁয়া,
নগরে গন্ধ ছড়ায় নর্দমার ঘাট
রোডের কিনারে ভিখারীদের শোয়া।
পুর্বধারে সূর্যোদয় হয়,পশ্চিমের জানালায়,
পিত্তি গলা তেতো স্বাদ চারিদিক হাকরায়।
থার্মোকলের পাতায় সাজে মাংসের হাড়
ভোরে বিলি না হলে,ভিখারীরা হবে অন্নহীন
আঁধার পথে,হাঁটি পায়ে রাস্তায় মেশে জৈবসার
ঘামের গন্ধ রুমালে ,পচা কাফনে আনবে দুর্দিন।
শহরের ফ্লাইওভারে ,শুয়ে থাকে লক্ষ অসুখ দিনরাত।
চুপটি করে উঁকি মারে কোনো সাপ,
পাখনা জড়ো করে কাককোকিল নির্ঘাত,
জন সমাবেশে মন্ত্রীরা হাঁকে শুধু পাপ।
আলপথে হাঁটো তোমরা, লাঙলহীন হাতে
ফ্লাইওভার চড়ে বসে ,তোমাদের ক্লান্ত কাঁধে,
লাশ কাটা ঘর ছেড়ে গ্রামে এসো ফিরে,
সুখস্বপ্ন নাচবে তখন তোমাদের ঘিরে ঘিরে।
@আজাহারুল ইসলাম
**এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

Post a Comment

0 Comments