Games

The Voice of Murarai

২০১৮’র শেষের দিকে চাঁদে পর্যটক পাঠানোর ঘোষণা

space-tour








২০১৮ সালের শেষের দিকে চাঁদে পর্যটক পাঠানোর ঘোষণা দিয়েছে মহাকাশ যান নির্মাণ সংস্থা স্পেস এক্স। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক।
এরইমধ্যে দুইজন ব্যক্তি অর্থ জমা দিয়েছে বলে জানান তিনি। তবে ভ্রমণকারীদের পরিচয় ও অর্থ খরচের পরিমাণের বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি স্পেসএক্সের প্রধান নির্বাহী। প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে অর্থ খরচ করে এভাবে চাঁদে ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকরা।
এলন মাস্ক বলেন, পর্যটকদের ভ্রমণের জন্য নাসার মহাকাশচারীদের তত্ত্বাবধানে একটি মহাকাশযান তৈরি করা হচ্ছে। চাঁদে যাওয়ার আগে তাদের সংস্থার পক্ষ থেকে ভালো করে প্রশিক্ষণ দেওয়া হবে।
মাস্ক জানান, এখন থেকে প্রতিবছরই এক থেকে দু’জনকে চাঁদে ভ্রমণে পাঠানো হবে।

Post a Comment

0 Comments