Games

The Voice of Murarai

মুড়াডোই – মুরারই কিছু তথ্য।

আমরা ও আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের ছোট্ট শহরটি মুরারই নামে পরিচিত। ইতিহাসের পাতায় ফিরে দেখলে জানতে পারি Murarai নাম কিন্তু ১০০% বাঙ্গালিয়ানা নাম নয়, এ নামের সাথে ইংরেজদের বিশেষ অবদান আছে। Asiatic Society ইতিহাস ঘেঁটে দেখলে জানতে পারব পূর্বে এ শহরের নাম ইংরাজিতে Murarai হিসেবে লেখা হত। ১৯৫১ সালের জনগণনায় Muraroi ব্যবহার করা হয়েছে (* সুত্র – Census 1951, District Handbook Birbhum, Calcutta 1954 P-154)।
আজকের আলোচনার বিষয় Murarai, Muraroi বা মুরারই নয় আজকে মুড়াডোই নামক শব্দটি আলোচনার বিষয়। আমরা বিশেষ ভাবে লক্ষ করি গ্রাম বাংলা বা পাশের ঝাড়খন্ডের লোকজনের মুখে মুড়াডোই কথাটি আমাদের শহরের নাম হিসেবে উচ্চারিত হয়। বেশ মজার বিষয় আমরা খুব মজা পায় ও ভাবি অশিক্ষিত লোকজন ঠিকমতো উচ্চারণ হয়তো করতে পারে না। সত্যি কি তাই? না তাঁরা ভুল নয়, মুড়াডোই সম্পর্কে জানতে হলে আমাদের আরও পেছনে বিশেষ করে আরও ২০০-৩০০ বছর পেছনে ফিরে দেখতে হবে। ১৮৫৭ সালের বিখ্যাত সাঁউতাল বিদ্রোহের সমকালীন বা আরও পেছনে বাংলার নবাব সু-উদ-দুল্লার সময়ে। সে কালের ইতিহাসের পাতায় মুড়াডোই নামটি পাওয়া যায়। ১৮৭০ সালে লিখিত W. Newman & Co.’s E[ast]. I[ndian]. Railway Handbook. A Guide historical (page-27) বইখানি অধ্যয়ন করলে জানতে পারব, সে সময়ে ভাগীরথীর তীরে জঙ্গিপুর একটি অত্যন্ত গুরুত্তপূর্ণ নদী বন্দর ও জেলা ছিল। সে জেলার একটি ছোট্ট গ্রামের নাম ছিল মুড়াডোই, উপরোক্ত বইখানিতে Mooraday (Moradoi) নামটি উল্লেখ আছে. যা পরবর্তী কালে Muraroi বা Murarai নামে প্রসিদ্ধি পায়।
* লেখাটি ব্যাক্তিগত ১০০% সত্যের সাথে মিল নাও থাকতে পারে।

Post a Comment

0 Comments