February 28, 2017
বিশ্বদর্পণ ডেস্কঃ একের পর এক ট্রেন দেরি করে চলাচল করায় রেল অবরোধ করল নিত্যযাত্রীরা । অবরোধের ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই রেল স্টেশনে । আজ সকাল সাড়ে আটটা থেকে অবরোধে শুরু হয় । এদিন বারহাওড়া -বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন মুরারই এ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে আটকে পরে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন । রেলে উর্ধতন কতৃপক্ষ এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে তবেই অবরোধে তোলা হবে দাবি অবরোধকারীদের ।এদিকে আজ মাধ্যমিক পরীক্ষা থাকায় সমস্যায় পড়েছে পরীক্ষাত্রীরা ।


0 Comments